রাজধানীর কুমিল্লা পট্টিতে আগুন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০২-২১ ১৭:৫০:১০


রাজধানীর মানিকনগরে কুমিল্লা পট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২১ ফেব্রুয়ারি) রোববার বিকাল ৩টা ২০ মিনিটে এ আগুন লাগার ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা মো. রায়হান এ বিষয়টি নিশ্চিত করে জানান, আনুষ্ঠানিকভাবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।

তবে, আগুন আমাদের নিয়ন্ত্রণে আছে। আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।