১ জুলাই থেকে এক্সপ্রেসওয়েতে টোল আদায় শুরু

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২২ ১৭:০০:২৪


সড়ক ও জনপথ (সওজ) আগামী ১ জুলাই থেকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে টোল আদায় শুরু করতে যাচ্ছে। সংস্থাটি টোল আদায় কার্যক্রম চালুর জন্য অপারেটর নিয়োগের কার্যক্রমও শুরু করেছে সংস্থাটি। ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভিত্তি টোল প্রস্তাব করা হয়েছে কিলোমিটারপ্রতি ৯ টাকা ৯০ পয়সা। অর্থ বিভাগের অনুমোদন পেলে এ হারেই টোল আদায় শুরু হবে। পদ্মা সেতু চালুর পর টোলহার পুনরায় নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে টোলহার আরো বাড়বে বলে বণিক বার্তাকে জানিয়েছেন সওজ অধিদপ্তরের কর্মকর্তারা।

বাংলাদেশের চতুর্থ টোল সড়ক হতে যাচ্ছে এটি। বর্তমানে ৫০ কিলোমিটার দীর্ঘ হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক, ১৩ দশমিক ৭ কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম বন্দরের সংযোগ সড়ক এবং ঢাকা-সিলেট মহাসড়কের ৭৪ কিলোমিটার অংশের জন্য টোল আদায় করা হচ্ছে।

এ বিষয়ে সওজ অধিদপ্তরের প্রস্তাব ‍অনুযায়ী, ৫৫ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে পাড়ি দেয়ার জন্য ট্রেইলার থেকে ১ হাজার ৩৬১ টাকা, ভারী ট্রাকে ১ হাজার ৮৯, মাঝারি ট্রাকে ৫৪৪, বড় বাসে ৪৯০, ছোট ট্রাকে ৪০৮, মিনিবাসে ২৭২, মাইক্রোবাস, জিপ, পিকআপে ২১৮, সেডান কারে ১৩৬ ও মোটরসাইকেল থেকে ২৭ টাকা টোল আদায়ের প্রস্তাব করা হয়েছে।

সানবিডি/এনজে