৫ বছর পর কার্গো পরিবহনে নিষেধাজ্ঞা তুলে নিল অস্ট্রেলিয়া
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২৩ ১৯:৪৭:৪১
বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পরিবহনের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) বিষয়টি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান ঢাকা পোস্ট-কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার জেরেমি ব্রুয়ার হাইকমিশনের দুজন কূটনীতিকসহ বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের সঙ্গে বেবিচক সদর দপ্তরে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে হাইকমিশনার বেবিচক চেয়ারম্যানকে জানান যে, অস্ট্রেলীয় সরকার বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে সরাসরি এয়ার কার্গো পরিবহনের ক্ষেত্রে আরোপিত নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ শিগগিরই অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের সরাসরি পণ্য পরিবহন চালু হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














