কাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২৪ ১৮:৪০:৪৩
রাজধানীতে গ্যাসের পাইপ লাইন সংস্কারের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।
আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর মগবাজার তালতলা গলি, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও আশপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














