১৫ মার্চের মধ্যে আমদানির সব চাল আনার নির্দেশ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০২-২৭ ১৫:১৮:৫১


আগামী ১৫ মার্চের মধ্যে বেসরকারিভাবে আমদানির জন্য বরাদ্দ দেয়া সব চাল আনতে হবে।সকল আমদানিকারকদের এই সময় বেধে দিয়ে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদফতরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এই চিঠিতে বলা হয়, বেসরকারিভাবে চাল আমদানির জন্য বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে যেসকল আমদানিকারক এলসি খুলেছেন কিন্তু চাল বাজারজাত করতে পারেননি, তাদের এলসি করা সম্পূর্ণ চাল বাজারজাতকরণের জন্য আগামী ১৫ মার্চ পর্যন্ত সময় বাড়ানো হলো।

এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বৈদেশিক সংগ্রহ) মুহাম্মদ মাহবুবুর রহমান বলেন, ‘চাল আমদানির অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলোকে এলসি খোলার কতদিনের মধ্যে চাল বাজারজাত করতে হবে তা বলে দেয়া হয়েছে। বিভিন্ন পরিমাণের জন্য এই সময়ও ভিন্ন। এখন চাল বাজারজাতকরণের শেষ সময় সবার জন্যই ১৫ মার্চ করে দেয়া হল।’

সানবিডি/এনজে