রাষ্ট্রায়ত্ত চিনিকল বহুমুখী করার দাবি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২৭ ১৬:১৪:০৩


দেশের রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো বন্ধ না করে আধুনিক ও বহুমুখী করার দাবি জানিয়েছেন কৃষক শ্রমিক নেতা আলতাফ হসেন।তিনি বলেন, চিনিকলগুলো বন্ধ করে আমার রংপুরকে অন্ধকারে নিয়ে যাওয়া হচ্ছে। সরকার তার কথা রাখছে না। আমাদের বঞ্চিত করা হচ্ছে। আমরা আমাদের অধিকার ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাবো।

আজ শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত শ্রমিক-কৃষক সমাবেশে তিনি এ কথা  বলেন।

এই সমাবেশে বক্তারা বলেন, “ইতোমধ্যে যেসব চিনিকল বন্ধ করা হয়েছে, সেগুলো খুলে দিতে হবে। যারা বলছেন লোকসানের জন্য এগুলো বন্ধ করা হয়েছে তারা সত্য বলছেন না। দেশে এখন চাকরি নাই। সরকার বলেছিল ঘরে ঘরে চাকরি দিবে। কিন্তু সরকার আজ ঘরে ঘরে বেকার দিয়েছেন। এটা শ্রমিকের ওপর অন্যায়।”

সানবিডি/এনজে