নোবিপ্রবিডিএসের “তর্কযুদ্ধ সিজন-৫”- এর ফাইনাল অনুষ্ঠিত 

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২১-০২-২৮ ১৪:২৬:২১


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (নোবিপ্রবিডিএস) “তর্কযুদ্ধ সিজন ৫ঃ একুশনামা” বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফ্রেবুয়ারি (শনিবার) রাত ৮ টায় অনলাইন জুম  প্লাটফর্মের মাধ্যমে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি উক্ত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড আয়োজন করে। বির্তক প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় টিম “শফিউর রহমান” ও টিম “আবুল বরকত”। উক্ত  ফাইনালে, চ্যাম্পিয়ন হয়েছে টিম “আবুল বরকত” ও রানারআপ হয়েছে  টিম শফিউর রহমান।

এসময়ে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সহকারী মডারেট ও বিশ্ববিদ্যালয়ে  কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক এ কিউ এম সালাউদ্দিন পাঠান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্পিকার হিসেবে উপস্থিত  ছিলেন কুয়েট ডিবেটিং সোসাইটির সাবেক সভাপতি মোঃ ফয়সাল। এছাড়াও বিচারক হিসেবে ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন নৈয়ায়িকের বিতার্কিক রেজওয়ানুল ইসলাম শুভ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক শারমিন সুলতানা।

তর্কযুদ্ধঃ মৌসুম ৫ -একুশনামা প্রতিযোগিতার সেরা বিতার্কিক হয়েছেন  তাসনীম তাবাসসুম অরিন এবং একইসাথে ফাইনালের সেরা বিতার্কিকও নির্বাচিত হয়েছেন তিনি।

উল্লেখ,বুধবার ‘২৩ ফ্রেবুয়ারি, ২০২১’ রাউন্ড স্টেজের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। ভাষা আন্দোলনের  গৌরবময়  ইতিহাসকে পুনরুজ্জীবিত করতে থিম নির্ধারণপূর্বক এই বিতর্কের টিমগুলোর নামকরণ করা হয়। অনলাইনে ডিস্কোর্ড প্লাটফর্মে ছয়টি টিম ট্যাব ফরম্যাটে পরস্পরের সাথে তর্কযুদ্ধে যুক্ত হয়। টিমগুলোর নাম যথাক্রমে আবুল বরকত, শফিউর রহমান, রফিকউদ্দিন আহমেদ,  আব্দুস সালাম, মোঃ অহিউল্ল্যাহ, আব্দুল জব্বার।

সানবিডি/এনজে