পশুর চ্যানেলে কয়লা বোঝাই কার্গোডুবি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২৮ ১৪:৩৮:০৭
বাগের হাটের মোংলা সমুদ্র বন্দরের পশুর চ্যানেল অতিক্রম করার সময় বিপুল পরিমাণ কয়লা বোঝাই কার্গোডুবির ঘটনা ঘটেছে। আজ রবিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে পশুর চ্যানেলে এই কার্গো ডুবির ঘটনা ঘটে। কার্গোতে থাকা নাবিক ও অন্যান্যদের মধ্যে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
এই কার্গোটির মাস্টার ওসমান জানান, শনিবার দিবাগত রাতে পশুর নদীর হারবাড়িয়া থেকে কয়লা বোঝাই করে মোংলার দিকে আসছিলাম। এটি মোংলার বানিয়াশান্তা এলাকায় ইসমাইলের ছিলায় পৌঁছালে অন্য একটি কার্গোর সঙ্গে ধাক্কা খেয়ে আমাদের কার্গোর তলা ফেটে যায়। পরে দ্রুত কার্গোটিকে আমরা নিরাপদে নেওয়ার চেষ্টা করি। এক পর্যায়ে একটি চরে উঠিয়ে দেই। তারপর জাহাজে থাকা সকলে সাতরে নিরাপদে উঠে আসি। জাহাজটি আস্তে আস্তে ডুবে যায়।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














