৩০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২৮ ১৬:৩৯:০৯


দেশে আগামী ২০ বছরে ৩০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে সরকার।ইতোমধ্যে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) খসড়া একটি রোডম্যাপ বিদ্যুৎ বিভাগে পাঠানোর পর তা অনুমোদনও পেয়েছে। ২০৪১ সালের মধ্যে সোলার থেকে ২৯ হাজার ৪৫৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে।

শনিবার ‘এনার্জি অ্যান্ড পাওয়ার’ ম্যাগাজিন আয়োজিত  ‘প্রস্তাবিত সৌর বিদ্যুতের রোডম্যাপ ও বাস্তবতা’ শীর্ষক সেমিনারে এ তথ্য প্রকাশ করা হয়েছে। সেমিনার সঞ্চালনা করেন ম্যাগাজিনের সম্পাদক মোল্লাহ আমজাদ হোসেন।

এই সেমিনারে মূল প্রবন্ধে বলা হয়, বর্তমানে ৫৪৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি থেকে। ডেল্টা প্ল্যানের আওতায় প্রধান নদীগুলোর শাসন করা হলে বিপুল পরিমাণ ভূমি পুনরুদ্ধার করা যাবে। যেগুলো ১৩টি হাব করার সম্ভাবনা রয়েছে। এই হাবগুলোতে ১২ হাজার মেগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। দ্বিতীয় সম্ভাবনা দেখানো হয়েছে ছাদে স্থাপিত সৌর বিদ্যুৎ থেকে। এই খাত থেকেও ১২ হাজার মেগাওয়াটের সম্ভাবনা তুলে ধরা হয়েছে।

সানবিডি/এনজে