মেট্রোরেলের পৌনে ১২ কিলোমিটার দৃশ্যমান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০২-২৮ ২০:৪৬:৫৬
মেট্রোরেলের উত্তরার দিয়াবাড়ি থেকে অংশের সর্বশেষ বসানো ভায়াডাক্ট হল। আজ রোববার (২৮ ফেব্রুয়ারি)১১ দশমিক ৭৩ কিলোমিটার ভায়াডাক্ট বসানোর মাধ্যমে মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশ সম্পূর্ণ দৃশ্যমান হলো।
ভায়াডাক্ট হলো মেট্রোরেল লাইনের পিলারগুলোর ওপর বসানো অংশ। যার ওপর বসানো হচ্ছে রেললাইন। সেই লাইন দিয়ে চলবে মেট্রোট্রেন। নিচ থেকে ভায়াডাক্ট দেখা গেলেও রেললাইন দেখা যাবে না।
এ বিষয়ে মেট্রোরেলের দিয়াবাড়ির ডিপো এলাকা পরিদর্শন শেষে গত ১৭ ফেব্রুয়ারি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক বলেছিলেন, ‘প্রথম অংশের (উত্তরা থেকে আগারগাঁও) ভায়াডাক্ট নির্মাণ ফেব্রুয়ারি মাসের মধ্যেই শেষ করব।’ আজ এ অংশের সর্বশেষ ভায়াডাক্ট বসানো হলো।
এছাড়া উত্তরা-আগারগাঁও অংশে মেট্রোরেল স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর চালু করা হবে বলেও সেদিন জানিয়েছিলেন ডিএমটিসিএলের এমডি।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














