ঝটিকা সফরে ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৩ ১৮:৪৭:২৬
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর চূড়ান্ত করতে একদিনের সফরে বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকা আসছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পানি, বাণিজ্য, সীমান্ত, কানেক্টিভিটিসহ অন্যান্য দ্বিপক্ষীয় বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে আলোচনা করবেন তিনি। নরেন্দ্র মোদির সফরের মধ্যদিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরালো করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দুই পক্ষের আলোচনা হবে বলে জানিয়েছে একাধিক সূত্র।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী একদিনের এই সফরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জয়শঙ্কর।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














