১ দিনে করোনায় মৃত্যু ৭, শনাক্ত ৬১৯
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৪ ১৬:৪২:২৪
দেশে মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৩৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৯৮৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬১৯ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪৮ হাজার ৫৪৯ জন।
করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার (৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৮৪১ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৬৮ জন।
এর আগে বুধবার (৩ মার্চ) আক্রান্তদের মধ্যে মারা যান ৫ জন। এছাড়া ৬১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়
দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। সে হিসাবে কোভিড-১৯ শনাক্তের ৩২১ তম দিন পার করছে বাংলাদেশ।
গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














