ব্যয় ও মেয়াদ বাড়ছে বিদ্যুৎ সাবস্টেশন নির্মাণ প্রকল্পের
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৩-০৬ ১৮:৩৬:৪৬
বাস্তবায়নের কাজে ধীরগতি বিরাজ করছে ‘কন্সট্রাকশন অব নিউ ১৩২/৩৩ কেভি এন্ড ৩৩/১১ কেভি সাবস্টেশন্স আন্ডার ডিপিডিসি’ প্রকল্পে। গত ৪ বছরে অগ্রগতি দাঁড়িয়েছে ৮৫ দশমিক শূন্য ৭ শতাংশ। এ অবস্থায় ব্যয় বাড়ছে ৫৩৭ কোটি টাকা। যা মোট প্রকল্প ব্যয়ের ৩ দশমিক ৮৬ শতাংশ। সেই সঙ্গে মেয়াদও বাড়ছে এক বছর।
পরিকল্পনা কমিশনে এ সংক্রান্ত এ সংক্রান্ত একটি সংশোধনী প্রস্তাব পাঠানো হয়েছে । এরইমধ্যে প্রক্রিয়াকরণ শেষ করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপনের প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে।
এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বিভিন্ন উপকেন্দ্রের সঙ্গে সংযোগ স্থাপন করে সঞ্চালন ও উপসঞ্চালন লাইন নির্মাণের মাধ্যমে ডিপিডিসি এলাকা বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন সিটির ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটানো হবে। সিস্টেম ক্যাপাসিটি ১৩২ কেভি লেভেলে ১ হাজার ৮১৫ এমভিএ এবং ৩৩ কেভি লেভেলে ১ হাজার ৫১২ এমভিএ বৃদ্ধি করা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














