টকশোতে কারা যাবে, ঠিক করে দেয় সরকার: খালেদা
আপডেট: ২০১৬-০১-০৫ ১৯:৫৭:১৭
বিভিন্ন টেলিভিশনে জনপ্রিয় অনুষ্ঠান টকশো’তে কারা যাবে তা সরকার আগে থেকেই নির্ধারণ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকেলে ‘গণতন্ত্র হত্যা’ দিবসের সমাবেশে এ অভিযোগে করেন তিনি।
এই সরকার বাকস্বাধীনতা হরণ করেছে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘আজ কে টকশোতে যাবে কে যাবে না তা বলে দেয়া হয়। কে টকশো করবে এজেন্সিগুলোকে আগে থেকেই নির্ধারণ করে দেয়া হয়। আর সরকারের বিরুদ্ধে কিছু বললে তাকে রাষ্ট্রদ্রোহ মামলা দিয়ে বন্দি করা হচ্ছে। এই হলো সত্যিকারের অবস্থা।’
তিনি বলেন, ‘টকশোতেও আজকে কেউ কথা বলতে পারে না। সরকারের বিরুদ্ধে কথা বললেই মামলা হয়েছে, মামলা হয়েছে বলে দেশ ছাড়া হয়েছে। তারা দেশেও থাকতে পারছে না।’
বিএনপি নেতাকর্মীরা নিজেদের বাড়িতে থাকতে পারছে না। মামলা দিয়ে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন খালেদা জিয়া।
সানবিডি/ঢাকা/রাআ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














