বনানীতে নর্দান বিশ্ববিদ্যালয় ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫টি ইউনিট।
নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৩-২২ ১৯:১৮:৩১
প্রতিকি ছবি
বনানীর এফ আর টাওয়ারের পাশের ভবন নর্দান বিশ্ববিদ্যালয়ের ১৪ তলা শের টাওয়ারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ফার্স্ট ইউনিট।
সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় আগুন লাগার ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেল কর্মকর্তা মো. রায়হান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
/এ এ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














