ডেন্টালে ভর্তি আবেদন শুরু ২৭ মার্চ
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৩-২৩ ২১:২৭:৩০
সারা দেশে সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ, ইউনিট ও ইনস্টিটিউটে ব্যাচেলর অব ডেন্টাল সার্জনে (বিডিএস) ভর্তি পরীক্ষার আবেদন শুরু হতে যাচ্ছে আগামী ২৭ মার্চ। আর আগামী ৩০ এপ্রিলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সূত্রে জানা গেছে, বিডিএস কোর্সের আবেদন শুরু হবে ২৭ মার্চ থেকে চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। করোনা নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষাগুলো নেওয়া হবে।
বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার তার সভাপতিত্বে স্বাস্থ্য অধিদপ্তরে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী থাকায় কঠোর নিরাপত্তা ও শতভাগ স্বাস্থ্যবিধি নিশ্চিত করেই পরীক্ষা নেওয়া হবে।
/এ এ খান






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













