৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব
নৌযানেও অর্ধেক যাত্রী পরিবহন: নৌপ্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৩-৩১ ১৫:৫২:১০
করোনা সংক্রমণ রোধে গণপরিবহনের মতো নৌযানেও বৃহস্পতিবার (১ এপ্রিল) থেকে অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে এক বৈঠক শেষে নৌপ্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
এদিকে লঞ্চের ক্ষেত্রেও বাসের মতো ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন লঞ্চ মালিকরা।
লঞ্চ মালিকদের ভাড়া ভাড়ানোর দাবির বিষয়ে বৃহস্পতিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী।
এদিকে বুধবার (৩১ মার্চ) থেকে সারাদেশে গণপরিবহনে ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করার সিদ্ধান্ত কার্যকর হয়েছে। আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
/খান






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














