দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৪-০৪ ১১:৪২:৩৭
দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। শনিবার (৩ এপ্রিল) রাত ৯টায় ১৩ হাজার ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মধ্য দিয়ে এই রেকর্ড স্পর্শ করল।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এসব তথ্য জানান।
এর আগে গত ১ এপ্রিলে সর্বোচ্চ ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। এর দুই বছর আগে ২০১৯ সালের ২৯ মে একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
সাইফুল হাসান চৌধুরী বলেন, আমাদের কয়েকটি বিদ্যুৎকেন্দ্র মেরামতে আছে। বাকি সব তেল ও গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র চালু ছিল। শনিবার চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হওয়ায় কোথাও লোডশেডিং ছিল না।
/খান






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














