বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও আইসিএমএবি প্রতিনিধিদলের সাক্ষাৎ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-০৮ ১৬:৩৭:০৭
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট আবু বকর ছিদ্দিক এবং আইসিএমএবির সাবেক প্রেসিডেন্ট ও সাফা প্রেসিডেন্ট এ কে এম দেলোয়ার হোসেন মঙ্গলবার (০৬ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর উদ্দিন এর সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।
তাঁরা সিনিয়র সচিব হিসেবে পদোন্নতিতে তাঁকে অভিনন্দন জানান। আইসিএমএবি’র প্রেসিডেন্ট কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং পেশার উন্নয়নে ইনস্টিটিউটের চলমান কর্মকান্ড এবং দেশের অর্থনৈতিক কর্মকান্ডে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে সিএমএ পেশার ভূমিকা সম্পর্কে সিনিয়র সচিবকে অবহিত করেন।
সিনিয়র সচিব দেশের অর্থনৈতিক উন্নয়নে কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং অ্যাকাউন্টিং পেশা ও আইসিএমএ এর সার্বিক উন্নয়নে যথাযথ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














