লকডাউনে চলবে পণ্যপরিবহন ট্রেন
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৩ ১২:৩৬:০৯
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ‘সর্বাত্মক লকডাউন’ চলছে। লকডাউনের ভেতরে ৮টি পণ্যপরিবহন ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রেল ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কাল (বুধবার) ভোর ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত স্বাভাবিক জীবনযাত্রায় ১৩ দফা কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
এই আট দিন গণপরিবহন-বাস, ট্রেন, লঞ্চ, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকবে। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে। তবে কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে (কর্ম এলাকা) থাকতে হবে।
করোনা মহামারি প্রতিরোধে উল্লিখিত ১৩ দফা বিধিনিষেধ আরোপ করে সোমবার অফিস আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














