মোংলা বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-১৮ ১৭:৫১:০৮


মহামারির সংক্রমণ প্রতিরোধে ঘোষিত লকডাউনের কারণে সারাদেশের ব্যবসা-বাণিজ্য আংশিক স্থবির থাকলেও তার কোনো প্রভাবই পড়েনি দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলায়। গত ৫ এপ্রিল থেকে সরকারি ঘোষণা অনুযায়ী লকডাউন শুরু হলেও রোববার (১৮ এপ্রিল) পর্যন্ত মোংলা বন্দরের আমদানি- রফতানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে বন্দরের হারবার ‍বিভাগ সূত্র জানা গেছে, চলতি মাসের ১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল পর্যন্ত বন্দরে মোট জাহাজ এসেছে ৪৯টি। তার মধ্যে কন্টেইনারের জাহাজ দুটি। বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা স্বাস্থবিধি মেনে অফিশিয়াল কার্যক্রম পরিচালনা করছেন। বন্দরের বহিনোঙর, হারবারিয়া চ্যানেলসহ জেটিগুলোতে অবস্থানরত জাহাজসমূহে অপারেশনাল কার্যক্রম চালু রয়েছে। আমদানি-রফতানিতে কোনো সমস্যা হচ্ছে না।

সানবিডি/এনজে