এক মাসের বেশি রেমিট্যান্স এল ১৫ দিনে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২১ ১৫:০৩:২৪
বিশ্বজুড়ে ছোবল হানা মহামারি করোনাভাইরাসের মধ্যেও বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিট্যান্স পাঠানো অব্যাহত রেখেছেন প্রবাসী বাংলাদেশিরা। চলতি এপ্রিল মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স যোদ্ধারা দেশে পাঠিয়েছেন ১১৫ কোটি ৩২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।
গত বছর (২০২০ সাল) এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার। সে হিসেবে চলতি বছর মাত্র ১৫ দিনেই গত বছরের পুরো এপ্রিল মাসের চেয়ে ৬ কোটি ৩ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে।
কেন্দ্রীয় ব্যাংক ওয়েবসাইট সূত্রে জানা গেছে এ ধারা অব্যাহত থাকলে চলতি এপ্রিল শেষে রেমিট্যান্স আহরণ দাঁড়াবে ২৩০ কোটি ডলারে।
গত ২০১৯-২০ অর্থবছরে এক হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। অর্থবছর হিসাবে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ ছিল সেটি। এর আগে ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল এক হাজার ৬৪২ কোটি ডলার। যা ওই সময় রেকর্ড ছিল।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














