রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৪-২৮ ০৯:০৫:৩০


রাজধানীসহ সারা দেশের বিভিন্ন স্থানে মৃদু ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৮ এপ্রিল) সকাল ৮টা ২৩ মিনিটে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২।

কয়েক সেকেন্ড স্থায়ী হওয়া এই ভূমিকম্পে দুলেছে ময়মনসিংহ, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারীসহ বেশ কয়েক জেলা।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পে রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬ দশমিক ২। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো ভারতের আসামে।

এদিকে সকালে যাত্রাবাড়ি এলাকার আববাস ও নাজমুল জানান, তাদের বাড়ি ৬ তলা, ভূমিকম্পের সময় তারা প্রচণ্ড দুলুনি অনুভব করেছেন। এ সময় ফার্নিচার ও টিভিসহ সবকিছু দুলছিল।

সানবিডি/এএ