ঢাবির ভর্তি পরীক্ষা পেছাল
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৪-২৯ ১২:৪৮:৫২
করোনাভাইরাস পরিস্থিতির কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানো হয়েছে। এতে পরীক্ষা পূর্ব ঘোষিত তারিখ থেকে প্রায় দুই মাস পিছিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ক ইউনিটের পরীক্ষা হবে ৬ আগস্ট, খ ইউনিটের ৭ আগস্ট, গ ইউনিটের ১৩ আগস্ট ও ঘ ইউনিটের পরীক্ষা হবে ১৪ আগস্ট। এছাড়া চ ইউনিটের পরীক্ষা হবে ৩১ জুলাই।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













