আরও ৬০ জনের প্রাণ কেড়ে নিলো করোনা
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০১ ১৭:৪১:৩৯
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনা। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৫১০ জনে।
একই সময়ে আক্রান্ত রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৪৫২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে সাত লাখ ৬০ হাজার ৫৮৪। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ২৪৫ জন করোনা থেকে সেরে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ছয় লাখ ৮৪ হাজার ৬৭১ জন।
আজ শনিবার (১ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














