শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় খালেদাকে সিসিইউতে স্থানান্তর
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০৩ ১৯:২৩:১৫
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধীনীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে।
আজ সোমবার (৩ মে) খালেদা জিয়ার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় তিনি জানান, খালেদা জিয়ার ফুসফুসে পানি জমেছে। বেলা ৩টার পর তাকে সিসিইউতে নেয়া হয়।
খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, ম্যাডামকে সিসিইউতে নেয়া হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। পরে বিস্তারিত জানানো হবে।
গত ১১ এপ্রিল খালেদা জিয়ার করোনা শনাক্ত হয়। এ সময় তার বাসভবন ফিরোজায় আরও আটজন ব্যক্তিগত স্টাফ করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














