রাশিয়ান করোনা ভ্যাকসিন উৎপাদন করতে চায় ওরিয়ন ফার্মা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-০৫ ১২:৫২:২৯
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড কর্তৃপক্ষ তাদের নিজস্ব উৎপাদন প্লান্টে রাশিয়ান করোনা ভ্যাকসিন উৎপাদন করতে চায়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ভ্যাকসিন উৎপাদন করতে এরইমধ্যে রাশিয়া ও বাংলাদেশ সরকারের দায়িত্বরত বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে কোম্পানিটি। ওরিয়ন ফার্মা কর্তৃপক্ষ করোনা ভ্যাকসিন উৎপাদন করতে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদের প্রযুক্তি দিতে বলেছে। এছাড়া তারা বিষয়টি গত ২ মে ঔষধ প্রশাসন অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের হেলথ সার্ভিস বিভাগকে অবহিত করেছে। এটাকে রেগুলার ব্যবসার অংশ হিসেবে প্রাথমিক প্রস্তাব বলে উল্লেখ করেছে ওরিয়ন ফার্মা কর্তৃপক্ষ। তবে চূড়ান্ত ফলাফল নির্ভর করছে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও বাংলাদেশ সরকারের অনুমোদনের উপর।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১২:৫২/৫/৫/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














