নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য অনুদান পাঠানোর সুযোগ

সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৫-১৭ ১৭:১১:৫৮


অবৈধ দখলদার রাষ্ট্র ইসরায়েলের নৃশংসতার স্বীকার ফিলিস্তিনিদের জন্য গণঅনুদান তুলছে ঢাকায় অবস্থিত দেশটির দূতাবাস। মোবাইলভিত্তিক অর্থ লেনদেন মাধ্যমের পাশাপাশি সরাসরি বারিধারায় দূতাবাসে গিয়েও এ অনুদান জমা দেয়ার সুযোগ থাকছে।

আজ সোমবার (১৭ মে) দূতাবাসের ওয়েবসাইটে এক বার্তায় অনুদান আহ্বান সংক্রান্ত এক বার্তা দেয়া হয়।

পাঠানো এই বার্তায় বলা হয়, এই কঠিন সময়ে অনেক বাংলাদেশি তাদের সহায়তার হাত বাড়িয়েছেন। অনেকে ফিলিস্তিনের জন্য অনুদান দেয়ার ভীষণ আগ্রহ দেখিয়েছেন।

এক্ষেত্রে নিম্নোক্ত নম্বরে অর্থ পাঠানো যাবে-

০১৭১৫৮৩৩৩৩০২ (রকেট, পারসোনাল), ০১৭১৫০৮১৮৩৯ (বিকাশ, পারসোনাল), ০১৭১৫০৮১৮৩৯ (নগদ, পারসোনাল), ০১৩০১৭৯৪২৯৫ (বিকাশ, পারসোনাল), ০১৫৩১৭১২৯৪৫ (বিকাশ, পারসোনাল)।

এসব নম্বরে অনুদান পাঠানোর পর অর্থের অঙ্ক ও প্রেরকের পরিচয় ০১৯৮৮১৪১৪১৪ নম্বরে মেসেজের মাধ্যমে জানিয়ে দেয়া হবে।

কেউ চাইলে বারিধারায় ফিলিস্তিন দূতাবাসে সরাসরি গিয়ে অনুদান দিতে পারেন। সেখানে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগদ অনুদান গ্রহণ করা হবে।

ওষুধ পাঠানোর বিষয়ে তথ্য জানতে ই-মেইল করতে হবে pemnews.dhk@gmail.com ঠিকানায় এবং কথা বলা যাবে +৮৮০১৯১৪৪২৮৭৫১ নম্বরে।

সানবিডি/এনজে