আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৫-১৯ ১৬:১৬:২১


আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ এবারও থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তুফা কামাল। তিনি আরো বলেন, এটাকে কালো টাকা বলব না, এটা অপ্রদর্শিত অর্থ। যা আমাদের সিস্টেমের কারণে প্রদর্শিত করতে পারেন না। তাই এ অপর্দশিত টাকা প্রদর্শিত না হওয়ার পর্যন্ত এ টাকার প্রদর্শনের সুযোগ দেওয়া হবে।

বুধবার (১৯ মে) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান ।

অর্থমন্ত্রী বলেন, ‘অর্থনীতির জন্যই আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ থাকবে। নতুন বাজেট হবে করোনা মোকাবিলা করে এক নতুন বাংলাদেশ গড়ার দৃঢ প্রত্যয়ের বাজেট। আগামী বাজেট হবে সাধারণ মানুষের বাজেট।’

সভায় ১০টি প্রস্তাব উপস্থাপন করা হলে ৯টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহেদা আক্তার।

সানবিডি/এএ