৩০ শতাংশ হোটেল রেস্তোরা বন্ধ হয়েছে করোনায়

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৫-২৩ ১৪:৪৫:৫৮


দেশে এ পর্যন্ত ৩০ শতাংশ হোটেল-রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে মহামারি করোনার ছোবলে। এ সময়ে আর্থিক সংকটে ৫০ শতাংশের বেশি হোটেল-রেস্তোরাঁর মালিকানা বদল হয়েছে। খাতটিতে ক্ষতি হয়েছে সর্বোচ্চ ৬০ হাজার কোটি টাকা। এ অবস্থায় সেবা খাতের অন্যতম প্রধান এ খাতের উদ্যোক্তারা হোটেল ও রেস্তোরাঁ চালুর পাশাপাশি প্রণোদনা ও অন্যান্য বেশকিছু সুবিধার দাবি করেছেন।

এ ব্যাপারে রাজধানীর বিজয়নগরে গতকাল বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারের কাছে এসব দাবি তুলে ধরেন সমিতির মহাসচিব ইমরান হাসান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি ও উপদেষ্টাসহ অন্য নেতারা।

সানবিডি/এনজে