হিলিতে ফের বেড়েছে পেঁয়াজের দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-০১ ১৪:১৭:০৭


দিনাজপুরের হিলি স্থলবন্দরে এক সপ্তাহের ব্যবধানে ফের বেড়েছে আমদানীকৃত ও দেশী পেঁয়াজের দাম। আমদানি ছাড়পত্র (আইপি) জটিলতার কারণে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। এছাড়া দেশী পেঁয়াজের সরবরাহও কম। এসব কারণে পণ্যটির দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে। এতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ।

এ ব্যাপারে ব্যবসায়ী ও বন্দরসংশ্লিষ্টরা বলছেন, পেঁয়াজ আমদানি শুরু না হলে দাম কমার সম্ভাবনা নেই, বরং বাড়বে। দামের ঊর্ধ্বগতি রুখতে দেশী পেঁয়াজ সরবরাহ বৃদ্ধি ও আমদানি চালুর দাবি জানান তারা।

হিলি বাজারে দেখা গেছে, এক সপ্তাহ আগে হিলি বাজারে আমদানীকৃত ভারতীয় পেঁয়াজ ৩৫ টাকা কেজি দরে বিক্রি করা হলেও বর্তমানে তা ৩৮ টাকায় বিক্রি হচ্ছে। দেশী পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে ৪২ টাকায় বিক্রি হচ্ছে।

সানবিডি/এনজে