লেনদেনের শীর্ষে বেক্সিমকো
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-০১ ১৫:৫৪:১২
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১০২ কোটি ৩৬ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এনআরবিসি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৫৪ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকার।
৪৭ কোটি ৯৪ লাখ ৬৮ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে পাইওনিয়ার ইন্সুরেন্স ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- গ্রীন ডেলটা ইন্স্যুরেন্স, ইফাদ অটোস, নর্দার্ন ইন্স্যুরেন্স, বিডি ফাইন্যান্স, লংকাবাংলা ফাইন্যান্স, ন্যাশনাল ফিড মিল ও এবি ব্যাংক লিমিটেড।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১৫:৫৫/১/৬/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













