না ফেরার দেশে সাবেক এনবিআর চেয়ারম্যান শাহ আব্দুল হান্নান
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-০২ ১৫:৩০:৫৮
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান শাহ্ আব্দুল হান্নান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে ইন্তেকাল করেন তিনি। শাহ আবদুল হান্নানের ভাই শাহ আবদুল হালিম বলেন, গত ৮ মে থেকে তিনি হাপাতালে চিকিৎসাধীন ছিলেন।
আজ জোহর নামাজের পর ধানমণ্ডি ঈদগাহ্ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শাহ আবদুল হান্নান ছিলেন একজন শিক্ষাবিদ, লেখক, অর্থনীতিবিদ, ইসলামী চিন্তাবিদ ও সমাজ সেবক। তিনি জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। এছাড়াও তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক চেয়ারম্যান ছিলেন।
১৯৩৯ সালের ১ জানুয়ারি বৃহত্তর ময়মনসিংহের কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার বিখ্যাত শাহ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৫৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৬১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
বর্ণিল কর্মজীবন তিনি শিক্ষকতার পেশা দিয়ে শুরু করেন। ১৯৬২ সালে ঢাকা কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসাবে যোগ দেন। ১৯৬৩ সালে তিনি পাকিস্তান ফিন্যান্স সার্ভিসে যোগ দেন। ১৯৯৮ সালে সর্বশেষ বাংলাদেশ সরকারের সচিব পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














