বার্ষিক ‘প্রাথমিক বিদ্যালয় শুমারি’র তথ্য এন্ট্রির নির্দেশ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-০২ ১৭:৪০:৪২
‘বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি)-২০২১’র তথ্য সংগ্রহ ফরম সরবরাহ, ফরম পূরণ এবং অনলাইনে ডাটা এন্ট্রি ও অনুমোদনের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। ৩০ জুনের মধ্যে মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। গত ৩১ মে স্বাক্ষরিত অফিস আদেশটি বুধবার (২ জুন) প্রকাশিত হয়।
অফিস আদেশে বলা হয়, বার্ষিক প্রাথমিক বিদ্যালয় শুমারি (এপিএসসি)-২০২১ এ তথ্য সংগ্রহ ফরম পূরণে প্রাথমিক শিক্ষা অধিদফতরের ওয়েবসাইটে প্রাথমিক বিদ্যালয় ই-ব্যবস্থাপনা শুমারি ছক ডাউনলোড লিংকে আপলোড করা হয়েছে। আপলোড করা ফরম ডাউনলোড করে উপজেলা রিসার্চ অফিসার ও থানা রিসার্চ অফিসার সকল ক্যাটাগরির প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ নিশ্চিত করবেন। তথ্য সংগ্রহ ফরমের হার্ড কপি সংশ্লিষ্ট কর্মকর্তা/শিক্ষা/কর্মচারীরা পূরণ করে ‘প্রাথমিক বিদ্যালয় ই-ব্যবস্থাপনা নামের লিংকে প্রবেশ করে অনলাইনে এপিএসসি সফটওয়ারে ডাটা এন্ট্রি ও অনুমোদন কার্যক্রম আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রমটি সম্পন্ন করতে বিভাগভিত্তিক প্রাথমিক শিক্ষা অধিদফতরের নির্ধারিত কর্মকর্তারা টেকনিক্যাল সহায়তা দেবেন। মাঠ পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, কর্মচারী যারা এপিএসসি-২০২১ তথ্য সংগ্রহ ফরম পূরণ, ডাটা এন্ট্রি ও অনুমোদনের সঙ্গে সম্পৃক্ত থাকবেন তারা বিভাগভিত্তিক তথ্য সংগ্রহ ফরম ও অনলাইন সফটওয়ারের প্রয়োজনীয় টেকনিক্যাল সহায়তা নিতে নির্ধারিত কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখবেন।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













