লেনদেনের শীর্ষে বেক্সিমকো

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-০৩ ১৫:১৮:৫৬


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৯৬ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা পাইওনিয়ার ইন্সুরেন্সের শেয়ার লেনদেন হয়েছে ৫৮ কোটি ২৮ লাখ ৮৪ হাজার টাকার।

৪৭ কোটি ৪৬ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে এনআরবিসি ব্যাংক ।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- লংকাবাংলা ফাইন্যান্স, ইফাদ অটোস, এবি ব্যাংক, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স ও সোনারবাংলা ইন্স্যুরেন্স লিমিটেড।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১৫:১৮/৩/৬/২০২১