বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত দশ খাত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-০৩ ১৭:০৭:৩৫
প্রস্তাবিত ২০২১-২০২২ অর্থবছরের বাজেটে পরিবহন ও যোগাযোগকেই বেশি গুরুত্ব দিচ্ছে সরকার। বাজেটে এ খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে ৬১ হাজার ৬৩১ কোটি ৪১ লাখ টাকা।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এতে ৪৫ হাজার ৮৬৭ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে গৃহায়ন ও কমিউনিটি সুবিধা খাতে। এটি বরাদ্দ পাচ্ছে ২৩ হাজার ৭৪৭ কোটি ৯৬ লাখ টাকা।
বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে এসব তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বরাদ্দের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে শিক্ষা খাত। এটি বরাদ্দ পাচ্ছে ২৩ হাজার ১৭৮ কোটি টাকা, যা মোট এডিপির ১০ দশমিক ২৯ শতাংশ। পঞ্চম স্থানে রয়েছে স্বাস্থ্য খাত। এ খাত বরাদ্দ পাচ্ছে ১৭ হাজার ৩০৭ কোটি টাকা, যা এডিপির ৭ দশমিক ৬৮ শতাংশ বরাদ্দ পাচ্ছে।
এছাড়া, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে প্রায় ১৪ হাজার ২৭৪ কোটি টাকা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি বিভাগে ৮ হাজার ৫২৬ কোটি টাকা, কৃষিতে ৭ হাজার ৬৬৫ কোটি টাকা, শিল্প ও অর্থনৈতিক সেবা খাতে ৪ হাজার ৬৩৮ কোটি টাকা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাতে প্রায় ৩ হাজার ৫৮৭ কোটি টাকা বরাদ্দ থাকছে।
বিকেল ৩টায় জাতীয় সংসদের অধিবেশনে বক্তৃতার মাধ্যমে প্রস্তাবিত বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অর্থমন্ত্রী হিসেবে তার এটি তৃতীয় বাজেট। ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।
সানবিডি/এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














