কালোটাকায় শক্তিশালী শেয়ারবাজার: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-০৩ ২০:৩৭:০১


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, কালোটাকায় শেয়ারবাজার শক্তিশালী হয়েছে  এর ফলে পুঁজিবাজারে অর্থের প্রবাহও বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় অর্থমন্ত্রী বলেছেন, পুঁজিবাজারকে গতিশীল করার লক্ষ্যে এক বছর লক-ইনসহ কতিপয় শর্ত সাপেক্ষে ব্যক্তিশ্রেণির করদাতারা পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের আওতায় ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত ৩১১ জন করদাতা পুঁজিবাজারে অর্থ বিনিয়োগপূর্বক ৪৩ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৯৮ টাকা আয়কর পরিশোধ করেছেন। যার ফলে দেশের পুঁজিবাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং পুঁজিবাজার শক্তিশালী হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে শেয়ারবাজারে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। ঢাকার শেয়ারবাজারের সূচক ৩৯ মাস পর ৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে গেছে।

সানবিডি/এএ