সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২১-০৬-০৫ ১১:৩৩:৫৬


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৩৯ দশমিক ৫৮ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০১ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২০ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার ২০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ডাচ-বাংলা ব্যাংকের দর বেড়েছে ৩৭ দশমিক ৪৬  শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৯৭ কোটি ৯৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩৯ কোটি ৪০ লাখ ১৮ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা কাট্টালি টেক্সটাইলের বেড়েছে ২৯ দশমিক ৭১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৯৬ কোটি ৬০ লাখ ১৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৯ কোটি ৩২ লাখ ৩ হাজার ৬০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–ফেডারেল ইন্স্যুরেন্সের ২৬ দশমিক ১৯ শতাংশ, ফারেইষ্ট নিটিংয়ের ২৫ দশমিক ২৩ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ২৩ দশমিক ৩১ শতাংশ, গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ২৩ দশমিক ১৩ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্সের ২৩ দশমিক ১০ শতাংশ, রূপালী ইন্স্যুরেন্সের ২২ দশমিক ৯৮ শতাংশ এবং প্রগতী লাইফের ২২ দশমিক ৫৫ শতাংশ দাম বেড়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১১:৩২/৫/৬/২০২১