সাপ্তাহিক দর পতনের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-০৫ ১১:৫৩:২৮
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৫ দশমিক ৫৮ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১ কোটি ৪৩ লাখ ১৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১২৮ লাখ ৬৩ হাজার ৮০০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের দর কমেছে ১৪ দশমিক ৬৩ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৪ কোটি ৪ লাখ ৯৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮০ লাখ ৯৯ হাজার ৮০০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ঢাকা ব্যাংকের দর কমেছে ১৩ দশমিক ৭৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৫ কোটি ৮৯ লাখ ৩৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ইমাম বাটনের ১৩ দশমিক ৪১ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের ১২ দশমিক ১৫ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১২ দশমিক ১২ শতাংশ, তৌফিকা ফুডসের ৯ দশমিক ৫২ শতাংশ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ৯ দশমিক ৩৩ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেকট্রাডসের ৮ দশমিক ৪৪ শতাংশ এবং প্রাইম ব্যাংকের ৮ দশমিক ০৫ শতাংশ দাম কমেছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১১:৫৩/৫/৬/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













