১১২ শতাংশ পণ্য রফতানি বেড়েছে মে মাসে
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-০৫ ১৪:৫৬:২৫
গত ২০২০ সালের মে মাসে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ থেকে পণ্য রফতানি হয় ১৪৬ কোটি ৫৩ লাখ ডলারের। সেই তুলনায় চলতি বছরের সদ্য সমাপ্ত মে মাসে রফতানি বেড়েছে ১১২ শতাংশ। রপ্তানী উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী, সদ্য সমাপ্ত মে মাসে বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৩১০ কোটি ৮০ লাখ ডলারের পণ্য। এ হিসেবেই রফতানি প্রবৃদ্ধি ১১২ শতাংশ।
চলতি অর্থবছরের ১১ মাসে(জুলাই থেকে মে) বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৩ হাজার ৫১৮ কোটি ডলারের পণ্য। যা বিগত অর্থবছরের একই সময়ের চেয়ে একই সময়ের চেয়ে ১৩ দশমিক ৬৪ শতাংশ বেশি।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














