সামিট অ্যালায়েন্সের ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-০৬ ১০:১১:০৩


পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি) রেটিং অনুযায়ী কোম্পানিটির দীর্ঘমেয়াদে রেটিং হয়েছে ‘এএ৩’। কোম্পানিটির ৩০ জুন ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ ডিসেম্বর, ২০২০ পর্যন্ত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন , ৩১ মার্চ, ২০২১ পর্যন্ত ব্যাংকের দায়বদ্ধতা এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস/১০:১০/৬/৬/২০২১