এক মাসে প্রয়োজন ৫১৮ কোটি ডলারের পণ্য রফতানি
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-০৬ ১৪:২৬:৫৩
চলমান ২০২০-২১ অর্থবছর শুরু হওয়ার আগেই দেশে মহামারি করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়। সংক্রমণ প্রতিরোধে মার্চের শেষে শুরু হওয়া সাধারণ ছুটি ও আন্তর্জাতিক বাজারগুলোতে লকডাউনের প্রভাবে এপ্রিলেই বাংলাদেশের রফতানি তলানিতে গিয়ে ঠেকে। জুন-পরবর্তী সময়ে পর্যায়ক্রমে স্বাভাবিক ধারার দিকে হাঁটতে শুরু করে রফতানি। কিন্তু ততদিনে যথেষ্ট ক্ষতি হয়ে গেছে। চলতি অর্থবছর শেষ হতে বাকি আছে মাত্র ২৫ দিন। এ সময়ে রফতানি লক্ষ্যপূরণে প্রয়োজন হবে ৫১৮ কোটি ডলারের পণ্য রফতানি করা।
এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতি মাসে নিয়মিত রফতানির হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করে রপ্তানী উন্নয়ন ব্যুরো (ইপিবি)। ১১ মাসের পরিসংখ্যান নিয়ে সর্বশেষ সংস্করণে দেখা যাচ্ছে চলতি অর্থবছরের জুলাই থেকে মে মাসে রফতানি হয়েছে ৩ হাজার ৫১৮ কোটি ৮ লাখ ২০ হাজার ডলারের পণ্য। গত অর্থবছরের একই সময়ে রফতানি হয় ৩ হাজার ৯৫ কোটি ৯১ লাখ ৪০ হাজার ডলারের। এ হিসেবে ১১ মাসে রফতানি বেড়েছে ১৩ দশমিক ৬৪ শতাংশ।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














