অগ্নিকাণ্ডে সাততলা বস্তির ক্ষতিগ্রস্ত কেউই অভুক্ত থাকবে না
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-০৮ ১৪:২৯:৪৬
রাজধানীর মহাখালী সাততলা বস্তির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কেউ অভুক্ত থাকবে না বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেছেন, তাদের সহায়তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার (৮ জুন) সকালে এই বস্তির বাসিন্দাদের সহযোগিতা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
ডিএনসিসি মেয়র বলেন, সাততলা বস্তিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের জন্য নগদ ৫ হাজার করে টাকা, তিন বেলা খাবার, ঢেউটিন এবং প্রায় ২ হাজার টাকার শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। অগ্নিদুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত কেউই অভুক্ত থাকবে না।
মেয়র আতিক বলেন, বস্তিবাসীরা আমাদের অবিচ্ছেদ্য অংশ, তাই তাদেরকে উচ্ছেদ নয় পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মোতাবেক কাজ করা হচ্ছে। তিনি বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস তাদের দক্ষতার পরিচয় দিয়েছে। সিটি করপোরেশনসহ সবাই নিরলসভাবে কাজ করেছেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














