বিএসআরএমের দুই কোম্পানির বোর্ড সভা ১৫ জুন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-০৯ ১০:৩৯:৪৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম গ্রুপের বিএসআরএম স্টিল ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের পরিচালনা পর্ষদের বোর্ড সভা ১৫ জুন অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এর আগে কোম্পানি দুইটি গত ২০ মে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছিল। কিন্তু অনিবার্য কারণে বোর্ড সভা স্থগিত করা হয়েছিল। বিএসআরএম স্টিল লিমিটেডের পর্ষদ সভা ১৫ জুন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের পর্ষদ সভা ১৫ জুন বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।
সভায় ৩১ মার্চ, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস/১০:৩৯/৯/৬/২০২১






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














