সমবায় অধিদফতরের নতুন মহাপরিচালক হারুন-অর-রশিদ

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২১-০৬-১৫ ১৯:২২:১৯


সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. হারুন-অর-রশিদ বিশ্বাস।

সোমবার (১৫ জুন) তাকে এ পদে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মন্ত্রণালয়ের পৃথক আরেক আদেশে বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (অনুষ্ঠান) পদে জগদীশ চন্দ্র এষ-কে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

সানবিডি/এএ