করোনায় মৃত্যু ৫৪, শনাক্ত ৩৮৮৩

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-১৮ ১৭:৫৫:০৯


দেশে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫৪ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৯৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৩ হাজার ৮৮৩ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৪৪ হাজার ৯৭০ জন।

শুক্রবার (১৮ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৫৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭৮ হাজার ৪২১ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২০ হাজার ৮২২ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার (১৭ জুন) দেশে করোনায় ৬৩ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৩ হাজার ৮৪০ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

এদিকে, করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (১৮ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ৫৯৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৮৫ হাজার ৬০১ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৮ লাখ ৫৭ হাজার ৭৯৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৮১ লাখ ৯৫ হাজার ৯২৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৭৫৪ জন।

সানবিডি/এএ