হিলিতে ফের বাড়লো পেঁয়াজের দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-১৯ ০৯:৫২:২৮
দিনাজপুরের হিলি স্থলবন্দরে একদিনের ব্যবধান ফের বেড়েছে আমদানীকৃত পেঁয়াজের পাইকারি দাম। লোকসানের আশঙ্কায় আমদানিকারকরা আমদানি কমিয়ে দেয়ায় পণ্যটির দাম টানা দুইদিন বাড়তির দিকে রয়েছে।
এ ব্যাপারে বন্দরসংশ্লিষ্টরা জানান, শুক্রবার প্রতি কেজি পেঁয়াজের পাইকারি দাম ৩০ টাকা পর্যন্ত উঠেছে। অথচ একদিন আগেও পণ্যটি কেজিপ্রতি ২৬-২৮ টাকা দরে বিক্রি হয়েছিল। দাম বাড়তে থাকায় দুশ্চিন্তায় পড়েছেন সাধারণ মানুষ ও পাইকাররা।
শুক্রবার হিলি স্থলবন্দরের বিভিন্ন গুদাম দেখা গেছে, বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। একদিন আগে ইন্দোর জাতের পেঁয়াজ ২৬ টাকা কেজি দরে বিক্রি হলেও তা বেড়ে ২৭ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া নাসিক জাতের পেঁয়াজ ২৮ টাকা বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৯-৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে হিলির খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ (কিছুটা নিম্নমানের) ২৬-২৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একদিন আগেও এসব পেঁয়াজ ২৪-২৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














