৬৯ বিচারকের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি
সান বিডি ডেস্ক আপডেট: ২০২১-০৬-২১ ১৪:৫৯:২৫
জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি পেয়েছেন ১১ অতিরিক্ত জেলা ও দায়রা জজ। একই সঙ্গে ৫৮ জন যুগ্ম জেলা ও দায়রা জজকে অতিরিক্ত জেলা জজ হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ৬৯ জন বিচারককে (জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তা) পদোন্নতি দিয়ে রোববার (২০ জুন) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদোন্নতিপ্রাপ্ত জেলা জজরা ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ এর বেতন স্কেলের প্রথম গ্রেড এবং অতিরিক্ত জেলার জজরা দ্বিতীয় গ্রেড পাবেন। একই আদেশে এই বিচারকদের বদলি করা হয়েছে।
পদোন্নতি পাওয়া বিচারকদের জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দফতর প্রধান মনোনীত কর্মকর্তা বা পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে আগামী ২৭ জুন এবং প্রশিক্ষণ বা ছুটিতে থাকা কর্মকর্তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে পদোন্নতিপ্রাপ্ত কর্মস্থলে অবিলম্বে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে আদেশে।
সানবিডি/এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














