কাল থেকে ৭ জেলায় লকডাউন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২১-০৬-২১ ১৬:১৮:২৬


মহামারি করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আগামীকাল মঙ্গলবার (২২ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত সাত জেলায় লকডাউনের ঘোষণা করেছে সরকার।

সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, আগামীকাল থেকে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে ৩০ জুন পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে।