রাফির সঙ্গে চুক্তি বাড়াল সাইফ স্পোর্টিং ক্লাব

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২১-০৬-২২ ১৬:৪৯:২০


জাতীয় দলের ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফির সঙ্গে চুক্তি আরও এক বছর বাড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল সাইফ স্পোর্টিং ক্লাব।

তরুণ এই ডিফেন্ডারের সঙ্গে সাইফের চার বছরের চুক্তি শেষ হবে এ মৌসুমে। অধিনায়ক জামাল ভূঁইয়ার মতো রাফিকেও আগামী মৌসুমে দেখা যাবে সাইফের জার্সিতে।

২০১৬ সালে সাইফ যখন চ্যাম্পিয়নশিপ লিগ খেলেছিল, তখন দলটির অধিনায়ক ছিলেন রাফি। দলটি রাফিকে তারপর ধরে রাখে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে।

রাফির সঙ্গে এক বছরের চুক্তি বাড়ানোর পর সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী বলেছেন, ‘রাফি আমাদের ক্লাবের জন্মলগ্ন থেকে আছে। চুক্তি করে না রাখলে অনেক ক্লাব ওকে নেয়ার চেষ্টা করবে। এখন আমরা ওকে নিয়ে চিন্তামুক্ত।’